জনতার অনলাইন প্রেস ক্লাব

দিনাজপুর

দিনাজপুরে ‘স্বদেশ ক্লিনিকে’ একদিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু: চিকিৎসার অবহেলা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ, সিভিল সার্জনের তদন্ত কমিটি গঠন

  দিনাজপুরে ‘স্বদেশ ক্লিনিকে’ একদিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু: চিকিৎসার অবহেলা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ, সিভিল সার্জনের তদন্ত কমিটি গঠন

দিনাজপুর পৌর শহরের বালুবাড়ী পানির ট্যাঙ্কি মোড় সংলগ্ন ‘স্বদেশ ক্লিনিকে’ সিজারিয়ান অপারেশনের পর একদিনের ব্যবধানে দুই প্রসূতি নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের চিকিৎসায় চরম অবহেলা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


নিহত প্রসূতি নারীরা হলেন—দিনাজপুর শহরের মিতু বেগম (স্বামী: শামসুল আহমেদ) এবং চাঁন্দগঞ্জ এলাকার কবিতা রায় (স্বামী: রনি রায়)।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে স্বদেশ ক্লিনিকে ভর্তি হওয়া মিতু বেগমের সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. ফারহানা আইরিন এবং অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জয়তুন নেহার সেতু। অপারেশনের পর প্রসূতির অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এর মাত্র একদিনের ব্যবধানে, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে একই ক্লিনিকে ভর্তি হন আরেক প্রসূতি কবিতা রায়। সকাল ৬টা ৭ মিনিটে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন গাইনি চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা সোমা এবং অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন ডা. মো. আসাদ পারভেজ। অপারেশনের পর তারও শারীরিক অবস্থার অবনতি ঘটলে একই কায়দায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, পরপর দুটি মৃত্যুর ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ দায় এড়াতে এবং বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। রোগীর পরিবারকে ‘জীবনের মূল্য’ হিসেবে জনপ্রতি আড়াই লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা দিয়ে সমঝোতার চেষ্টা করা হয়। তবে কোনো ধরনের লিখিত চুক্তি বা দাপ্তরিক নথিপত্র ছাড়াই মৌখিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে—একটি তাজা প্রাণের মূল্য কি তবে মাত্র আড়াই লাখ টাকা?

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনুমোদনহীন ও অনিয়মসর্বস্ব ক্লিনিকগুলোতে নিয়মিত এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। চিকিৎসার চরম গাফিলতি ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। স্বাস্থ্য বিভাগের নিয়মিত ও কার্যকর নজরদারির অভাবেই এই ধরনের চিকিৎসাকেন্দ্রগুলো মানুষের জীবন নিয়ে খেলার সাহস পাচ্ছে।

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জনের সাথে কথা হলে তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেন। তিনি জানান, দুটি পৃথক সিজারিয়ান অপারেশনের পর রোগীদের অবস্থার অবনতি, অপারেশন পূর্ব ও পরবর্তী চিকিৎসাসেবা, রোগী রেফার করার সময়কাল এবং সার্বিক রেফারেল ব্যবস্থাপনা যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।


সিভিল সার্জন আরও বলেন, এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসার যাবতীয় নথিপত্র, অপারেশন থিয়েটারের রেকর্ড, অ্যানেসথেসিয়া চার্ট, চিকিৎসকদের ব্যবস্থাপত্র, রেফারেল নথি এবং মৃত্যুসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রকৃত ঘটনা ও দায়দায়িত্ব নিরূপণ করা হবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


দিনাজপুরে ‘স্বদেশ ক্লিনিকে’ একদিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু: চিকিৎসার অবহেলা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ, সিভিল সার্জনের তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
দিনাজপুর পৌর শহরের বালুবাড়ী পানির ট্যাঙ্কি মোড় সংলগ্ন ‘স্বদেশ ক্লিনিকে’ সিজারিয়ান অপারেশনের পর একদিনের ব্যবধানে দুই প্রসূতি নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের চিকিৎসায় চরম অবহেলা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।নিহত প্রসূতি নারীরা হলেন—দিনাজপুর শহরের মিতু বেগম (স্বামী: শামসুল আহমেদ) এবং চাঁন্দগঞ্জ এলাকার কবিতা রায় (স্বামী: রনি রায়)।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে স্বদেশ ক্লিনিকে ভর্তি হওয়া মিতু বেগমের সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. ফারহানা আইরিন এবং অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জয়তুন নেহার সেতু। অপারেশনের পর প্রসূতির অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর মাত্র একদিনের ব্যবধানে, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে একই ক্লিনিকে ভর্তি হন আরেক প্রসূতি কবিতা রায়। সকাল ৬টা ৭ মিনিটে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন গাইনি চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা সোমা এবং অ্যানেসথেসিওলজিস্ট ছিলেন ডা. মো. আসাদ পারভেজ। অপারেশনের পর তারও শারীরিক অবস্থার অবনতি ঘটলে একই কায়দায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, পরপর দুটি মৃত্যুর ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ দায় এড়াতে এবং বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। রোগীর পরিবারকে ‘জীবনের মূল্য’ হিসেবে জনপ্রতি আড়াই লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা দিয়ে সমঝোতার চেষ্টা করা হয়। তবে কোনো ধরনের লিখিত চুক্তি বা দাপ্তরিক নথিপত্র ছাড়াই মৌখিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে—একটি তাজা প্রাণের মূল্য কি তবে মাত্র আড়াই লাখ টাকা?নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনুমোদনহীন ও অনিয়মসর্বস্ব ক্লিনিকগুলোতে নিয়মিত এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। চিকিৎসার চরম গাফিলতি ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। স্বাস্থ্য বিভাগের নিয়মিত ও কার্যকর নজরদারির অভাবেই এই ধরনের চিকিৎসাকেন্দ্রগুলো মানুষের জীবন নিয়ে খেলার সাহস পাচ্ছে।এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জনের সাথে কথা হলে তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেন। তিনি জানান, দুটি পৃথক সিজারিয়ান অপারেশনের পর রোগীদের অবস্থার অবনতি, অপারেশন পূর্ব ও পরবর্তী চিকিৎসাসেবা, রোগী রেফার করার সময়কাল এবং সার্বিক রেফারেল ব্যবস্থাপনা যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।সিভিল সার্জন আরও বলেন, এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসার যাবতীয় নথিপত্র, অপারেশন থিয়েটারের রেকর্ড, অ্যানেসথেসিয়া চার্ট, চিকিৎসকদের ব্যবস্থাপত্র, রেফারেল নথি এবং মৃত্যুসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রকৃত ঘটনা ও দায়দায়িত্ব নিরূপণ করা হবে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে ‘স্বদেশ ক্লিনিকে’ একদিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু: চিকিৎসার অবহেলা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ, সিভিল সার্জনের তদন্ত কমিটি গঠন
0:00 0:00
1.0x