জনতার অনলাইন প্রেস ক্লাব

বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির
বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে পুরোনো মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে শাখারীপোতা বাজার থেকে পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. বাহার আলী বিশ্বাসকে (৫২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জিআর ৩০২/২০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাদিপুর গ্রামের নেপাল মণ্ডল (৩০), সামারি ট্রায়ালের আসামি পুতাপাড়া গ্রামের মো. তাইজুল ইসলাম (৩২) এবং রঘুনাথপুর গ্রামের রাজু মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরবরাহ করা তথ্যে চারজনের নাম পাওয়া গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় কোনো ধরনের অপকর্ম চলতে দেওয়া হবে না। কেউ মাদক ব্যবসা কিংবা নাশকতার পরিকল্পনায় জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে পুরোনো মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে শাখারীপোতা বাজার থেকে পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. বাহার আলী বিশ্বাসকে (৫২) গ্রেপ্তার করা হয়।এ ছাড়া জিআর ৩০২/২০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাদিপুর গ্রামের নেপাল মণ্ডল (৩০), সামারি ট্রায়ালের আসামি পুতাপাড়া গ্রামের মো. তাইজুল ইসলাম (৩২) এবং রঘুনাথপুর গ্রামের রাজু মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, সব মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরবরাহ করা তথ্যে চারজনের নাম পাওয়া গেছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় কোনো ধরনের অপকর্ম চলতে দেওয়া হবে না। কেউ মাদক ব্যবসা কিংবা নাশকতার পরিকল্পনায় জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বেনাপোলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, মাদক ও নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসির
0:00 0:00
1.0x