কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
১ম অভিযান: গত ২৮ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে ৩নং বিতারা ইউনিয়নের মাঝিগাছা হাইস্কুল মার্কেট সংলগ্ন আয়েশা কম্পিউটার মার্কেটের সামনে থেকে এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে *আবুল খায়ের (৫৮)* কে আটক করেন। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০ টাকা। তার বাড়ি আলিয়ারা রাজ বাড়ী, বিতারা ইউনিয়নে। এ ঘটনায় এফআইআর নং-৩১, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।
২য় অভিযান: একই দিন রাত ১১টা ২৫ মিনিটে ৫নং সহদেবপুর ইউনিয়নের মালচোয়া নাজিম টেলিকমের সামনে পাকা রাস্তার উপর এসআই রুবেল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাদ্দাম দেওয়ান (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২০০ টাকা। তার বাড়ি কাদিরখিল দেওয়ান বাড়ী, সহদেবপুর ইউনিয়নে। এ ঘটনায় এফআইআর নং-৩২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামিদের ২৯/১০/২০২৬ খ্রি. তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত