মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও ব্রিজ সংলগ্ন খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কাউছার হাওলাদার (২৬), পিতা কাসেম হাওলাদার, সাং কুসুমপুর, বর্তমানে রাজদিয়া উত্তরপাড়া, থানা সিরাজদিখান এবং মোঃ মামুন মন্ডল (২৬), পিতা মৃত মানিক মন্ডল, সাং ছোট ভাদাহার, থানা কাহালু, জেলা বগুড়া, বর্তমানে রাজদিয়া পশ্চিমপাড়া, সিরাজদিখান।
এ সময় তাদের হেফাজত থেকে হালকা কমলা রঙের মোট ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃতদের আজ ৩০ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত