জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি

শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি

শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি
শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি

চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে চার কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করতে দেখে চার কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গভীর রাতে বাইরে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ দেখাতে পারেনি। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় খবর দেওয়া হয়। অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় অযথা ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন।

এ সময় পুলিশ কর্মকর্তারা অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাদের ভবিষ্যৎ সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা নিয়ন্ত্রণ এবং মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধের উদ্দেশ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিশোরদের প্রতি অভিভাবকদের বাড়তি নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

জনস্বার্থে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে চার কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করতে দেখে চার কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গভীর রাতে বাইরে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ দেখাতে পারেনি। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় খবর দেওয়া হয়। অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় অযথা ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন।এ সময় পুলিশ কর্মকর্তারা অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।পরে আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাদের ভবিষ্যৎ সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা নিয়ন্ত্রণ এবং মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধের উদ্দেশ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিশোরদের প্রতি অভিভাবকদের বাড়তি নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। জনস্বার্থে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে পুলিশের অভিযানে আটক ৪ কিশোর, অভিভাবকদের জিম্মায় মুক্তি
0:00 0:00
1.0x