জনতার অনলাইন প্রেস ক্লাব

ঝিনাইদহ থেকে ঢাকাগামী পিকআপে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহ থেকে ঢাকাগামী পিকআপে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহ থেকে ঢাকাগামী পিকআপে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ

ফরিদপুরের সালথায় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেসের এসআরবি-৬ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১৩৮ বোতল স্কাফ ও ৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের আমিন উদ্দিন মাতাবরের ছেলে মো. রানা মাতাবর (৩৮) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্ত ষাটনলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় ওরফে কামাল হোসেন (২৭)।

এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ফরিদপুরের সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত, পিকআপ ভ্যান ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

অভিযান প্রসঙ্গে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

মাদকের বিস্তার রোধে এসআরবি ফোর্সেসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ঝিনাইদহ থেকে ঢাকাগামী পিকআপে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
ফরিদপুরের সালথায় ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি ফোর্সেসের এসআরবি-৬ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল।শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১৩৮ বোতল স্কাফ ও ৩৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের আমিন উদ্দিন মাতাবরের ছেলে মো. রানা মাতাবর (৩৮) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্ত ষাটনলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হৃদয় ওরফে কামাল হোসেন (২৭)।এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ফরিদপুরের সালথা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত, পিকআপ ভ্যান ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।অভিযান প্রসঙ্গে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।মাদকের বিস্তার রোধে এসআরবি ফোর্সেসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঝিনাইদহ থেকে ঢাকাগামী পিকআপে ৪৮০ বোতল মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 0:00
1.0x