ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
কেন্দ্রীয় কমিটির ২৯ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হবে।
একই দিন দুপুর ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের ব্যানারসহ অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ১১ নভেম্বর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরের পাশাপাশি সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতি দলের নেতাকর্মীদের সংশ্লিষ্ট বিএনপির কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত