জনতার অনলাইন প্রেস ক্লাব

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের রহস্যজনক মৃত্যু, তদন্তে সরকারের সহযোগিতা চাইলেন বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের রহস্যজনক মৃত্যু, তদন্তে সরকারের সহযোগিতা চাইলেন বাবা

( জহিরুল ইসলাম) 

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার বাবা এ কে এম এনায়েতুল করিম।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসিফের বাবা জানান, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে?’

সরকারি সংস্থাগুলোর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাহসিফের বাবা বলেন, সরকারের বিভিন্ন সংস্থাকে তিনি ইতোমধ্যে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে দেখেছেন। তাই ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফের দৌড়ে পালানোর প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদের রাজাঘাট থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুরহস্য উদঘাটনের তদন্তে নতুন সূত্র পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। 

 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের রহস্যজনক মৃত্যু, তদন্তে সরকারের সহযোগিতা চাইলেন বাবা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
( জহিরুল ইসলাম) বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার বাবা এ কে এম এনায়েতুল করিম।শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসিফের বাবা জানান, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে?’সরকারি সংস্থাগুলোর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাহসিফের বাবা বলেন, সরকারের বিভিন্ন সংস্থাকে তিনি ইতোমধ্যে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে দেখেছেন। তাই ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফের দৌড়ে পালানোর প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদের রাজাঘাট থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুরহস্য উদঘাটনের তদন্তে নতুন সূত্র পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা।  

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের রহস্যজনক মৃত্যু, তদন্তে সরকারের সহযোগিতা চাইলেন বাবা
0:00 0:00
1.0x