জনতার অনলাইন প্রেস ক্লাব

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬
রাশেদুল ইসলাম

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’

​হামার নাগেশ্বরী ডেস্ক :

সাংবাদিকতায় সততা, নিষ্ঠা, সাহসিকতা ও বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পক্ষ থেকে ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। তিনি পত্রিকাটির নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

​গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার গ্রিন গার্ডেন অডিটোরিয়ামে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মো. রাশেদুল ইসলামের হাতে এই সম্মাননা স্মারক ও বর্ষসেরা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

​জমকালো এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহীন হোসেন এবং বার্তা সম্পাদক ইসমাইল। এছাড়া পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, "সাংবাদিকতা জাতির বিবেক। তৃণমূলের সঠিক চিত্র তুলে ধরে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন, তাদের এমন স্বীকৃতি আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে।"

​নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের এই শীর্ষ নেতৃত্বের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিতে নাগেশ্বরী উপজেলার গণমাধ্যমকর্মীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। বর্ষসেরা অ্যাওয়ার্ড অর্জন করায় মো. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন মহলের সাংবাদিক, সুধীজন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’​হামার নাগেশ্বরী ডেস্ক :সাংবাদিকতায় সততা, নিষ্ঠা, সাহসিকতা ও বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পক্ষ থেকে ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। তিনি পত্রিকাটির নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।​গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার গ্রিন গার্ডেন অডিটোরিয়ামে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মো. রাশেদুল ইসলামের হাতে এই সম্মাননা স্মারক ও বর্ষসেরা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।​জমকালো এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহীন হোসেন এবং বার্তা সম্পাদক ইসমাইল। এছাড়া পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানে বক্তারা বলেন, "সাংবাদিকতা জাতির বিবেক। তৃণমূলের সঠিক চিত্র তুলে ধরে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন, তাদের এমন স্বীকৃতি আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে।"​নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের এই শীর্ষ নেতৃত্বের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিতে নাগেশ্বরী উপজেলার গণমাধ্যমকর্মীদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। বর্ষসেরা অ্যাওয়ার্ড অর্জন করায় মো. রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন মহলের সাংবাদিক, সুধীজন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬
0:00 0:00
1.0x