*দক্ষিণ চট্টগ্রামে এইচএসসিতে বিপর্যয়, হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা*
এইচএসসি পরীক্ষা-২০২৬ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫২.০৭%। তবে দক্ষিণ চট্টগ্রামের উল্লেখযোগ্য কলেজগুলোর ফলাফলে নেমেছে ধস, এতে হতাশা নেমে এসেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঐতিহ্যবাহী অনেক কলেজে পাশের হার ৪০% এর নিচে নেমে গেছে।
*ফলাফল চিত্র:*
- *পটিয়া সরকারি কলেজ- ৭৮.৪৩%* (জিপিএ-৫ - ৫৪ জন) - সর্বোচ্চ
- চিববাড়ী এম.এ. মোতালেব কলেজ- ৭২.৭৭% (০৪ জন)
- গাছবাড়ীয়া সরকারি কলেজ, চন্দনাইশ- ৫৭.৬৫% (০৪ জন)
- সাতকানিয়া সরকারি কলেজ- ৫১.০২% (০৭ জন)
- *আল-হেলাল আদর্শ ডিগ্রী কলেজ- ৩৯.৫৩%* (০২ জন)
- বান্দরবান সরকারি কলেজ- ৩৯.০৩% (০১ জন)
- বরমা কলেজ, চন্দনাইশ- ৩২.৮৯% (০০ জন)
- বাঁশখালী ডিগ্রী কলেজ- ৩১.৮৪% (০১ জন)
- সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ- ২৩.৫১% (০০ জন)
- *কর্নেল আলী আহমদ বীর-বিক্রম কলেজ- ১৯.৮২%* - সর্বনিম্ন
অনেক কলেজে একজনও জিপিএ-৫ পায়নি।
শিক্ষার্থীদের অভিমত, "এমন রেজাল্ট হওয়ার কথা ছিল না। আমরা আরও ভালো ফলাফল আশা করেছিলাম।" অভিভাবকরা বলছেন, শিক্ষার মান ও নিয়মিত ক্লাস নিয়ে তারা উদ্বিগ্ন।
এই ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত