নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর ২০২৬
দাওয়াতুল হক ইসলামী সংস্থা কর্তৃক আয়োজিত ৭ম হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ ইং-এর ক-গ্রুপ (১–৩০ পারা)-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মোঃ হাসান।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রথম স্থান অধিকারী মোঃ হাসান কা’ব বিন মালেক (রা.) মাদরাসা, ছেপটখালী, ইনানীর শিক্ষার্থী। তাঁর পিতার নাম মির কাশেম।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাহাদ ইবনে মাসউদ (রা.) আল-ইসলামীয়া মাদরাসা, ডেইল পাড়ার শিক্ষার্থী মোঃ খালেদ। তৃতীয় স্থান অর্জন করেছেন আশরাফিয়া কাসিমুল উলুম মাদরাসা, খারাইংগাঘোনা, হোয়াইকংয়ের শিক্ষার্থী ইয়াসিন আরফাত।
এছাড়া চতুর্থ স্থান অর্জন করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ, হ্নীলার মোঃ মহি উদ্দিন। পঞ্চম স্থান অর্জন করেছেন আল-জামিয়া আহমদিয়া বাহরুল উলুম মাদরাসা, শাহপরীরদ্বীপের মোঃ সাঈদ। ষষ্ঠ স্থান অর্জন করেছেন মাহমদীয়া বালিকা দাখিল মাদ্রাসা, হাতিয়ারঘোনা, টেকনাফের মোঃ আনাস।
সপ্তম স্থান অর্জন করেছেন মাদরাসা হাশিমিয়া বদরুল উলুম, নয়াপাড়া, হ্নীলার মোঃ আনিস এবং অষ্টম স্থান অর্জন করেছেন একই মাদরাসার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
পবিত্র কুরআনুল কারিমের হিফজ চর্চা, কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় বিজয়ী সকল শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংশ্লিষ্ট মহল। মহান আল্লাহ তাআলা সকল হাফেজে কুরআনকে পবিত্র কুরআনের খাদেম হিসেবে কবুল করুন—এই কামনা করা হয়েছে।
সূত্র: দাওয়াতুল হক ইসলামী সংস্থার প্রকাশিত ফলাফল তালিকা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত