১ নভেম্বর ২০২৬, সিলেট
নিজস্ব প্রতিবেদক:
সিলেট সরকারি কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মোঃ মাহফুজ হোসেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মাহফুজ হোসেনের বাবা মোহাম্মদ আব্দুল অদুদ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শিউলি বেগম একজন গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে মাহফুজ সবার ছোট। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের মঙ্গলকাটা এলাকার ঢালাগাঁও গ্রামে।
শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা মাহফুজের শিক্ষাজীবনে পারিবারিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার দুই চাচা ও এক চাচী কলেজ শিক্ষক। পরিবারের সদস্যদের শিক্ষা ও আদর্শিক অনুপ্রেরণা তাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ জানায়, বড় হয়ে সে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে জনগণের সেবা করাই তার অন্যতম লক্ষ্য।
মাহফুজ তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে বাবা-মা, শিক্ষক ও পরিবারের সদস্যদের অবদানের কথা স্মরণ করেছে। ভবিষ্যৎ জীবনের প্রতিটি ধাপে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছে সে।
মেধা, অধ্যবসায় ও সুন্দর স্বপ্নের সমন্বয়ে মাহফুজ একদিন একজন আলোকিত মানুষ হিসেবে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে এমন প্রত্যাশা তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।
এখানে উল্লেখ্য যে সে এসএসসি পরীক্ষায়ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছিল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত