জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

এইচএসসিতে শতভাগ পাস মুন্সীগঞ্জে পাসের হারে শীর্ষে লৌহজংয়ের ইউনুছ খান মেমোরিয়াল কলেজ

 এইচএসসিতে শতভাগ পাস মুন্সীগঞ্জে পাসের হারে শীর্ষে লৌহজংয়ের ইউনুছ খান মেমোরিয়াল কলেজ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ।জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি বিভাগ থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের সবাই কৃতকার্য হয়েছেন।ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ।বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জনের মধ্যে ১৩ জন এবং মানবিক বিভাগে ১৫ জনের সবাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিটি বিভাগেই শতভাগ পাসের এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।প্রতিষ্ঠানটির এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।জানা গেছে,নান্দনিক অবকাঠামো,দক্ষ শিক্ষকমণ্ডলী ও নিয়মিত পাঠদান কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।২০২২,২০২৩,২০২৪ এবং সর্বশেষ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী,প্রতিষ্ঠানটি মুন্সীগঞ্জ জেলায় পাসের হারে প্রথম স্থান অর্জনের গৌরব ধরে রেখেছে।

এ বিষয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তানজিমা সুলতানা পারভীন রুম্পা বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জ জেলার মধ্যে পাসের হারে আমাদের প্রতিষ্ঠান শীর্ষস্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।তিনি বলেন,এ অর্জন শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল।শিক্ষকদের দায়িত্বশীলতা,নিয়মিত পাঠদান,অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন,আমরা শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ থাকতে চাই না বরং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ,মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন,ভালো ফলাফলের ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।এদিকে শতভাগ পাসের এ অর্জনে লৌহজংয়ের শিক্ষাঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এইচএসসিতে শতভাগ পাস মুন্সীগঞ্জে পাসের হারে শীর্ষে লৌহজংয়ের ইউনুছ খান মেমোরিয়াল কলেজ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ।জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি বিভাগ থেকে মোট ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের সবাই কৃতকার্য হয়েছেন।ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ।বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ১৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জনের মধ্যে ১৩ জন এবং মানবিক বিভাগে ১৫ জনের সবাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।প্রতিটি বিভাগেই শতভাগ পাসের এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।প্রতিষ্ঠানটির এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান,শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।জানা গেছে,নান্দনিক অবকাঠামো,দক্ষ শিক্ষকমণ্ডলী ও নিয়মিত পাঠদান কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।২০২২,২০২৩,২০২৪ এবং সর্বশেষ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী,প্রতিষ্ঠানটি মুন্সীগঞ্জ জেলায় পাসের হারে প্রথম স্থান অর্জনের গৌরব ধরে রেখেছে।এ বিষয়ে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তানজিমা সুলতানা পারভীন রুম্পা বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জ জেলার মধ্যে পাসের হারে আমাদের প্রতিষ্ঠান শীর্ষস্থান অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।তিনি বলেন,এ অর্জন শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল।শিক্ষকদের দায়িত্বশীলতা,নিয়মিত পাঠদান,অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।অধ্যক্ষ আরও বলেন,আমরা শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ থাকতে চাই না বরং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ,মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন,ভালো ফলাফলের ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।এদিকে শতভাগ পাসের এ অর্জনে লৌহজংয়ের শিক্ষাঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এইচএসসিতে শতভাগ পাস মুন্সীগঞ্জে পাসের হারে শীর্ষে লৌহজংয়ের ইউনুছ খান মেমোরিয়াল কলেজ
0:00 0:00
1.0x