বিস্তারিত সংবাদ :সংসার মানে কেবল ছাদ বা দেয়াল নয়; সংসার হলো বিশ্বাস, ভালোবাসা আর একটি পরিবারের নিখাদ বন্ধন। কিন্তু লোভ আর অন্ধ মোহের তাড়নায় যখন সেই বিশ্বাসের ভিত ভেঙে পড়ে, তখন ধ্বংস হয়ে যায় দুটি সাজানো জীবন। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাওয়াদী গ্রামে ঘটে যাওয়া এমনই এক হৃদয়বিদারক ঘটনা আজ গোটা এলাকায় ধিক্কারের ঝড় তুলেছে।
হোটেল ব্যবসায়ী সিরাজুল মিয়ার দীর্ঘ সংসার আজ এক অন্ধ মোহের বলি। তার হোটেলেই কর্মচারী হিসেবে কাজ করত গাজীপুরের কাপাসিয়ার রফিকের ছেলে রাকিব। সেই সুবাদে সিরাজুল মিয়ার বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে লম্পট রাকিব কুদৃষ্টি দেয় তার মালিকের স্ত্রীর ওপর। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে দশ বছরের অবুঝ সন্তানকে ঘরে একা ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে রাকিবের হাত ধরে পালিয়ে যান সিরাজুল মিয়ার স্ত্রী উজালা।
অনুসন্ধানে আরও জানা গেছে, অভিযুক্ত রাকিব নিজেও বিবাহিত এবং তার নিজের ঘরেও স্ত্রী-সন্তান রয়েছে। অন্যের সংসারে আগুন জ্বালানো এই প্রতারক এর আগেও নানা জায়গায় এমন কুপ্রবৃত্তির পরিচয় দিয়েছে। তার এই জঘন্য ও লম্পট আচরণে শুধু সিরাজুলের পরিবারই নয়, খোদ এলাকার সাধারণ মানুষ এবং রাকিবের নিজেদের আত্মীয়-স্বজনরাও আজ চরম ঘৃণা ও ধিক্কার প্রকাশ করছেন। সবার মুখে মুখে একটাই কথা—এমন ঘৃণিত অপরাধী সমাজের জন্য এক অভিশাপ।
সবচেয়ে বড় মর্মান্তিক বিষয় হলো এই অসহায় শিশুদের আর্তনাদ। একদিকে সিরাজুলের দশ বছরের অবুঝ সন্তানটি মায়ের মুখের একটু ডাক শোনার জন্য দিনরাত চোখের পানি ফেলছে, যার কাছে তার পৃথিবী আজ অন্ধকার। অন্যদিকে অভিযুক্ত রাকিবের নিজের সন্তান ও স্ত্রীও আজ চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে। বড় হয়ে এই নিষ্পাপ শিশুগুলো সমাজের কাছে কী পরিচয় দেবে? কাদের অন্ধ মোহের খেসারত দিতে গিয়ে তাদের মাথার ওপর থেকে ছাদ সরে গেল? এই প্রশ্ন আজ বিবেকবান প্রতিটি মানুষের বুক কাঁপিয়ে তুলছে।
ভুক্তভোগী স্বামী সিরাজুল মিয়া তার সর্বস্ব উদ্ধার এবং এই অবুঝ শিশুটির ভবিষ্যৎ রক্ষার্থে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। এখন আইনের কাছে একটাই দাবি—এই মূল অপরাধী রাকিবকে দ্রুত গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো লম্পট কারো সাজানো সংসার এভাবে তছনজ করার সাহস না পায়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত