চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত ০৮:০৫ ঘটিকায় কচুয়া পৌরসভার ০৪নং ওয়ার্ডের কড়ইয়া সাকিনস্থ ফারকানিয়া নূরানী মাদ্রাসার সামনের মাঠের উপর বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় ০৭ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-
১. মোঃ জুলহাস (৩০), পিতা- মোঃ সেলিম, গ্রাম- কড়ইয়া (উষাবাড়ী), ০৪নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা।
২. জগন্নাথ চন্দ্র পাঠিকর (২৩), পিতা- রনজিত চন্দ্র পাঠিকর, গ্রাম- কড়ইয়া (পাঠিকর বাড়ী), ০৪নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা।
৩. মোঃ হোসেন মিয়া (৩০), পিতা- মৃত শরিফ হোসেন, গ্রাম- কোয়া (ছাড়া বাড়ী), ০৩নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা।
এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-৪১, তারিখ- ৩০ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
অপরদিকে একই দিন রাত ১০:৪০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উত্তর নোয়াগাঁও সাকিনস্থ পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেন।
আটককৃত হলো- মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- মোঃ জসিম উদ্দিন, গ্রাম- বিতারা খলিফা বাড়ী, ওয়ার্ড নং-০৫, ০৩নং বিতারা ইউপি। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬০০ টাকা।
এ ঘটনায় এফআইআর নং-৪২, তারিখ- ৩১ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
পরে ধৃত ৪ আসামীকে অদ্য ৩১/১০/২০২৬ খ্রি. তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত