জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তারেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় এলাকার চৌকিদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে হাড়াইরপাড় চৌকিদার বাড়ির ফখরুলের মালিকানাধীন শাহাব উদ্দিনের ভাড়া বাসার একটি শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে তারেককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারেক (২৭) শাহরাস্তি উপজেলার নিজ মেহার (কালী বাড়ী) গ্রামের শাহাব উদ্দিন ও মাছুমা বেগমের ছেলে। তিনি বর্তমানে হাড়াইরপাড় এলাকার চৌকিদার বাড়িতে শাহাব উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তারেকের হেফাজত থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০১, তারিখ ১ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩৪৪।

পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তারেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) রাতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড় এলাকার চৌকিদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে হাড়াইরপাড় চৌকিদার বাড়ির ফখরুলের মালিকানাধীন শাহাব উদ্দিনের ভাড়া বাসার একটি শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে তারেককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তারেক (২৭) শাহরাস্তি উপজেলার নিজ মেহার (কালী বাড়ী) গ্রামের শাহাব উদ্দিন ও মাছুমা বেগমের ছেলে। তিনি বর্তমানে হাড়াইরপাড় এলাকার চৌকিদার বাড়িতে শাহাব উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তারেকের হেফাজত থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০১, তারিখ ১ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩৪৪।পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে ৩০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x