যে মানুষ কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়,
তাকে কখনো স্পর্শ করতে পারে না বেকারত্বের আগ্রাসন।
তাই দৈহিক শক্তির চাইতে
মানসিক শক্তিকে দৃঢ় রাখা জরুরি।
তবে যে মানুষ কাজের প্রতি
অনিহা, অবহেলা ও তাচ্ছিল্যের সুরের ঝংকার তোলে,
তার পিছনে ছায়ার মতো লেগে থাকে
প্রতি মুহূর্তে বিবিধ অন্তরায়।
তাই প্রচলিত ধর্মের মতো
যদি কাজকে জীবনের সাথে জড়িয়ে রাখে,
তাহলে কখনো বৃথা যাবে না যাপিত জীবনের ঊর্ধ্বগতি।
তবে যিনি সময়ের সাথে তাল মিলিয়ে পারেন না এগিয়ে চলতে,
এমন মানুষের যাপিত জীবনে দারিদ্র্যতাই হবে ছায়াসঙ্গী।
অতঃপর দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে
কাজের সাথে একাত্মতা করে বাড়াতে হবে
পরিশ্রম এবং অভিজ্ঞতার হাত।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত