ফুলবাড়ী প্রতিনিধি:
বেকারত্ব দূরীকরণ, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম ফুলবাড়ীতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।
“দক্ষতা অর্জন, উদ্যোক্তা হওয়া”—এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটির মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। যুবসমাজের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, দক্ষ যুবসমাজই পারে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। তাই তরুণদের কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও বিভিন্ন উদ্যোক্তামূলক কাজে সম্পৃক্ত হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
জাতীয় যুব দিবসের এই আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত