শ্রমিকনেতা আব্দুল মুমিনের পিতার ইন্তেকালে
সিলেট জেলা শ্রমিক কল্যাণের শোক প্রকাশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক ও ওসমানী নগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন ভাইয়ের শ্রদ্ধাভাজন পিতা জনাব আব্দুল খালিক সাহেব অদ্য ১লা নভেম্বর বিকেল ০৪:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
মরহুমের জানাযার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১ঘটিকায় ওসমানী নগর উপজেলার তাজপুরস্থ কাশি পাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই এবং আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন কায়মনোবাক্যে দোয়া করি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত