জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত

যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

আবদুল আউয়াল 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন।

এ সময় এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। এছাড়া উই ফর ইউ, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ সোসাইটিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিতযুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক আবদুল আউয়াল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়  যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন।এ সময় এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। এছাড়া উই ফর ইউ, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ সোসাইটিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
0:00 0:00
1.0x