জনতার অনলাইন প্রেস ক্লাব

গাঁজা পরিবহনে ব্যবহৃত নেভিব্লু রঙের পিকআপ জব্দ মাদকবিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা পুলিশের

মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ২টার দিকে ডিবির অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান পিপিএম, এএসআই দীপক কুমারসহ সঙ্গীয় ফোর্স মুক্তারপুর টোলগামী এশিয়া মিলের সামনের পাকা সড়কে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মো. এনামুল হক, বয়স ২৩, এবং মো. শাহিন হাসান, বয়স ২২—কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে খাকি স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেটে থাকা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নেভিব্লু রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ২টার দিকে ডিবির অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই মো. কামরুল হাসান পিপিএম, এএসআই দীপক কুমারসহ সঙ্গীয় ফোর্স মুক্তারপুর টোলগামী এশিয়া মিলের সামনের পাকা সড়কে অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মো. এনামুল হক, বয়স ২৩, এবং মো. শাহিন হাসান, বয়স ২২—কে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে খাকি স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেটে থাকা মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নেভিব্লু রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x