জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় বিয়ের ৫ মাসে নববধূর সন্তান প্রসব, এলাকায় আলোচনা-সমালোচনা,

কচুয়ায় বিয়ের ৫ মাসে নববধূর সন্তান প্রসব, এলাকায় আলোচনা-সমালোচনা,
কচুয়ায় বিয়ের ৫ মাসে নববধূর সন্তানের কল্পনিক ছবি চিত্র

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিয়ের মাত্র ৫ মাস ১ দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার শাসনপাড়া গ্রামের জমির উদ্দিন প্রধানিয়া বাড়ির (চুইল্লাগো বাড়ি) বাসিন্দা মো. কবির হোসেনের মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উত্তর বৈদ্য সরকার বাড়ির সুখ মিয়া সরকারের ছেলে আশিকুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয় গত ২০২৬ সালের ২২ মার্চ মধ্যরাতে।

বিয়ের আগে সুরাইয়া আক্তার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার সুন্দুলপুরে একটি মাদরাসায় লেখাপড়া করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের প্রায় ৫ মাস ১ দিন পর গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দাউদকান্দি-গৌরীপুর এলাকার দেশ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে সামির হোসেন।

বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। সন্তান জন্মের পর প্রথম দিকে স্বামী আশিকুর রহমান সন্তানের খোঁজখবর নিলেও বর্তমানে পারিবারিক মনোমালিন্যের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নববধূ সুরাইয়া আক্তার জানান, তার ডায়াবেটিস ছিল, যা তার স্বামীও জানতেন এবং মতলবে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। ডায়াবেটিসের কারণে নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার স্বামী শিশু সন্তানের পক্ষে রয়েছেন, তবে স্বামীর বোনসহ কয়েকজন তাকে স্বামী ও সন্তানের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে স্বামী আশিকুর রহমান মুঠোফোনে তার এক চাচার সঙ্গে আলাপকালে ৫ মাসে কিভাবে সন্তান জন্ম হয় তা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়েছেন।

বর্তমানে এ ঘটনায় দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় বিয়ের ৫ মাসে নববধূর সন্তান প্রসব, এলাকায় আলোচনা-সমালোচনা,

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিয়ের মাত্র ৫ মাস ১ দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।জানা যায়, উপজেলার শাসনপাড়া গ্রামের জমির উদ্দিন প্রধানিয়া বাড়ির (চুইল্লাগো বাড়ি) বাসিন্দা মো. কবির হোসেনের মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উত্তর বৈদ্য সরকার বাড়ির সুখ মিয়া সরকারের ছেলে আশিকুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয় গত ২০২৬ সালের ২২ মার্চ মধ্যরাতে।বিয়ের আগে সুরাইয়া আক্তার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার সুন্দুলপুরে একটি মাদরাসায় লেখাপড়া করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের প্রায় ৫ মাস ১ দিন পর গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দাউদকান্দি-গৌরীপুর এলাকার দেশ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে সামির হোসেন।বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। সন্তান জন্মের পর প্রথম দিকে স্বামী আশিকুর রহমান সন্তানের খোঁজখবর নিলেও বর্তমানে পারিবারিক মনোমালিন্যের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন বলে জানা গেছে।এ বিষয়ে নববধূ সুরাইয়া আক্তার জানান, তার ডায়াবেটিস ছিল, যা তার স্বামীও জানতেন এবং মতলবে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। ডায়াবেটিসের কারণে নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া তার স্বামী শিশু সন্তানের পক্ষে রয়েছেন, তবে স্বামীর বোনসহ কয়েকজন তাকে স্বামী ও সন্তানের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।অপরদিকে স্বামী আশিকুর রহমান মুঠোফোনে তার এক চাচার সঙ্গে আলাপকালে ৫ মাসে কিভাবে সন্তান জন্ম হয় তা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়েছেন।বর্তমানে এ ঘটনায় দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় বিয়ের ৫ মাসে নববধূর সন্তান প্রসব, এলাকায় আলোচনা-সমালোচনা,
0:00 0:00
1.0x