চন্দনাইশে ভূমি অফিসে চরম অনিয়ম! পুরাতন মামলা ফেলে নতুন মামলার গোপন শুনানি, তথ্য গোপন করে নামজারির চেষ্টা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মৌজায় পৈত্রিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভূমি অফিসে চরম অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফজলুল কাদের চৌধুরী গং (৩ ভাই) এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীরা জানান, তাদের পিতার ১২/০৫/১৯৮৬ তারিখের ১৫৭৮ নং দলিল মূলে প্রাপ্ত ৩৬ শতক জমি (মৌজা: গাছবাড়ীয়া, খতিয়ান: ৮০৫, ৮০৭, ১০৮৪, ১৮৮৮, ২২৩৩, বিএস দাগ: ২৫৫৯, ২৫৬০/৩৭৪২, ৫১৫১, ২৫৫১/৩৭৪৫, ৫১৪৭) নিয়ে তারা ২০২৫ সালে ৩টি বিবিধ মামলা (৩৬৬/২৫, ৩৬৭/২৫, ৩৬৮/২৫) দায়ের করেন।
৩টি বড় অনিয়মের অভিযোগ:
১. সিরিয়াল ভঙ্গ করে গোপন শুনানি:
অভিযোগ মতে, ২০২৫ সালের ৩টি মামলার আজ পর্যন্ত কোনো শুনানি করা হয়নি। অথচ পরবর্তীতে দায়েরকৃত বিবিধ ৬০/২৬ মামলাটি গোপনে শুনানি করে একতরফা আদেশ দেওয়া হয়েছে। এটি ন্যায়বিচার ও ভূমি ব্যবস্থাপনার পরিপন্থী।
২. আদালত ও দলিলের তথ্য গোপন:
বিবাদীপক্ষ তৈয়বা বেগম গং, ফজলুল মন্নান গং ও ফজলুল হক গং কর্তৃক দায়েরকৃত নামজারি মামলা নং ২৩২৪/২৬-২৭ ও ২৪৩৬/২৬-২৭ এ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। যেমন:
ক) বিবিধ ৬০/২৬ এর আদেশ
খ) আদালতে বিচারাধীন বণ্টন মামলা O.S ৪৬/২৫
গ) ২টি হেবা দলিল - ২৩০৬/১৬ (১৭/১০/২০১৬) হাছিনা আক্তারকে এবং ১৯২/২৪ (১৭/০১/২০২৪) শহিদুল ইসলাম গং এর মধ্যে সম্পাদিত - বিএস ২৫৩৮ ও ৫০৪১ দাগের সুনির্দিষ্ট দখল মূলে।
৩. তদন্তে অনিয়ম:
ভুক্তভোগীরা দোহাজারী ভূমি অফিসের তদন্ত কর্মকর্তা জনাব রবিউল হোসেনের তদন্তকালে এবং AC Land অফিসে শুনানির সময় সকল কাগজ দাখিল করলেও ৬০/২৬ এর চূড়ান্ত আদেশে তাদের দাখিলকৃত একটি কাগজেরও উল্লেখ করা হয়নি বলে অভিযোগ।
বর্তমান পরিস্থিতি:
বিবাদীপক্ষ ফজলুল মন্নান গং এখন গোপনে ডিসি অফিসে আপিল করে তা বহাল রাখার চেষ্টা করছে। তারা আবার তথ্য গোপন করে ২৪৩৬/২৬-২৭ নামজারি আবেদন করেছে। ভুক্তভোগীরা তথ্য গোপনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তারা গত ০২-১১-২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ বরাবর আবেদন জমা দিয়ে অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী ভূমি অফিসে দিয়েছেন এবং রিসিভ কপি সংগ্রহ করেছেন।
ভুক্তভোগীদের দাবি - ৬০/২৬ আদেশ বাতিল করে তাদের ৩৬৬/২৫, ৩৬৭/২৫, ৩৬৮/২৫ নং মামলা শুনানি করা হোক এবং ২৩২৪/২৬-২৭ ও ২৪৩৬/২৬-২৭ না-মঞ্জুর করা হোক।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত