জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

মিঠাপুকুরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অনাস্থা

মিঠাপুকুরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অনাস্থা

মিঠাপুকুরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অনাস্থা


রংপুরের মিঠাপুকুর উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন মিয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাঁর এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং প্রতিকার চেয়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

​অভিযোগের বিবরণ:

লিখিত আবেদন সূত্রে জানা যায়, সাবেক প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন গত ২৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অবসরে যাওয়ার পর ২৮/০৪/২০২৫ হতে ২৭/১০/২০২৬ পর্যন্ত ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুল বাতেন মিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

​প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত প্রধান অভিযোগগুলো হলো:

১. মঞ্জুরি নবায়নের নামে অর্থ আদায়: বিদ্যালয়ের মঞ্জুরি গত ৩১/১২/২০২৫ তারিখে শেষ হওয়ায় তা নবায়নের কথা বলে সরকারি বিধানের বাইরে টিউশন ফি বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার অধিক গ্রহণ করা হলেও এখন পর্যন্ত মঞ্জুরি নবায়ন করা হয়নি, যা আত্মসাৎ বলিয়া প্রতীয়মান হয়।

২. অনিয়মিত শিক্ষককে অবৈধ সুবিধা: সহকারী শিক্ষিকা মোছাঃ আঞ্জু আরা বেগমকে দীর্ঘদিন ছুটি দিয়ে অবৈধভাবে সুবিধা প্রদান করা হয়। এমনকি শিক্ষক হাজিরা খাতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে তাঁর স্বাক্ষর করে ওই শিক্ষিকার নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছেন।

৩. উচ্চতর গ্রেডের ফাইলে উৎকোচ গ্রহণ: শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেডের ফাইল প্রেরণের সময় তাদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়।

৪. নিয়মবহির্ভূতভাবে মেয়াদ বৃদ্ধি: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মেয়াদ শেষ হলে তড়িঘড়ি করে এডহক কমিটির বোর্ড কর্তৃক অনুমোদন ২৬/১০/২০২৬ তারিখে পেয়ে ২৭/১০/২০২৬ তারিখের নোটিশ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাহেবের মেয়াদ বৃদ্ধি করা হয়, যা সম্পূর্ণ নিয়ম ও পরিপত্র বিরোধী।

​এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অধীনে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় শিক্ষকগণ তাঁর প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন।

​বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মিঠাপুকুরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অনাস্থা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
রংপুরের মিঠাপুকুর উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন মিয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাঁর এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং প্রতিকার চেয়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ​অভিযোগের বিবরণ:লিখিত আবেদন সূত্রে জানা যায়, সাবেক প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন গত ২৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অবসরে যাওয়ার পর ২৮/০৪/২০২৫ হতে ২৭/১০/২০২৬ পর্যন্ত ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুল বাতেন মিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ​প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত প্রধান অভিযোগগুলো হলো:১. মঞ্জুরি নবায়নের নামে অর্থ আদায়: বিদ্যালয়ের মঞ্জুরি গত ৩১/১২/২০২৫ তারিখে শেষ হওয়ায় তা নবায়নের কথা বলে সরকারি বিধানের বাইরে টিউশন ফি বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার অধিক গ্রহণ করা হলেও এখন পর্যন্ত মঞ্জুরি নবায়ন করা হয়নি, যা আত্মসাৎ বলিয়া প্রতীয়মান হয়।২. অনিয়মিত শিক্ষককে অবৈধ সুবিধা: সহকারী শিক্ষিকা মোছাঃ আঞ্জু আরা বেগমকে দীর্ঘদিন ছুটি দিয়ে অবৈধভাবে সুবিধা প্রদান করা হয়। এমনকি শিক্ষক হাজিরা খাতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে তাঁর স্বাক্ষর করে ওই শিক্ষিকার নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছেন।৩. উচ্চতর গ্রেডের ফাইলে উৎকোচ গ্রহণ: শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেডের ফাইল প্রেরণের সময় তাদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়।৪. নিয়মবহির্ভূতভাবে মেয়াদ বৃদ্ধি: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মেয়াদ শেষ হলে তড়িঘড়ি করে এডহক কমিটির বোর্ড কর্তৃক অনুমোদন ২৬/১০/২০২৬ তারিখে পেয়ে ২৭/১০/২০২৬ তারিখের নোটিশ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাহেবের মেয়াদ বৃদ্ধি করা হয়, যা সম্পূর্ণ নিয়ম ও পরিপত্র বিরোধী। ​এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাঁর অসৌজন্যমূলক আচরণ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অধীনে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় শিক্ষকগণ তাঁর প্রতি চরম অনাস্থা প্রকাশ করেছেন। ​বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।  

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মিঠাপুকুরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষকদের অনাস্থা
0:00 0:00
1.0x