নওগাঁর বদলগাছীতে ৮ হাজার কেজি ভিডব্লিউবি’র চাল জব্দ, গুদাম মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুশিয়ারি
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সরকারি ভিডব্লিউবি (VWB) প্রকল্পের প্রায় ৮ হাজার কেজি (৮ টন) চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে মজুদ রাখায় এই চাল জব্দ করা হয়। মিঠাপুর ইউনিয়নের বেলাল হোসেনের একটি গুদামে ভিডব্লিউবি প্রকল্পের বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। পরে গুদাম তল্লাশি করে প্রায় ৮ হাজার কেজি সরকারি চাল পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থেকে সরকারের ভিডব্লিউবি চাল আত্মসাৎ করে আসছে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, চাল জব্দের বিষয়টি জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার সাথে জড়িত বেলাল হোসেনের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
নওগাঁর বদলগাছীতে ৮ হাজার কেজি ভিডব্লিউবি’র চাল জব্দ, গুদাম মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুশিয়ারি নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সরকারি ভিডব্লিউবি (VWB) প্রকল্পের প্রায় ৮ হাজার কেজি (৮ টন) চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে মজুদ রাখায় এই চাল জব্দ করা হয়। মিঠাপুর ইউনিয়নের বেলাল হোসেনের একটি গুদামে ভিডব্লিউবি প্রকল্পের বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। পরে গুদাম তল্লাশি করে প্রায় ৮ হাজার কেজি সরকারি চাল পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থেকে সরকারের ভিডব্লিউবি চাল আত্মসাৎ করে আসছে।এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, চাল জব্দের বিষয়টি জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার সাথে জড়িত বেলাল হোসেনের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে।
মতামত