জনতার অনলাইন প্রেস ক্লাব

মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু
০৩/১১/২০২৬

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তাই এখন আর আন্দোলন করার কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শ্রমিকদের যে চাওয়া ছিল, সেই অনুযায়ী মজুরি কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলে তারা মজুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। বর্তমান সরকার সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করে পথ চলেছে।

তিনি আরও বলেন, মজুরি কমিশন গঠনের পর শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছেন এবং পরিবেশ অত্যন্ত শান্ত রয়েছে। তবে তৃতীয় একটি পক্ষ, যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং ফ্যাসিবাদীদের দোসর, তারা সুযোগ নিতে চেয়েছিল। কিন্তু প্রশাসন ও জনগণ সজাগ রয়েছে, তারা কোনোভাবেই সফল হতে পারবে না।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি বোর্ড তার কার্যক্রম পরিচালনা করছে। এখন যে আন্দোলন, সেটি আর সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়। কিছু অস্থিতিশীল সৃষ্টিকারী মহল বিভিন্ন অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা পুলিশের পক্ষ থেকে কাজের পরিবেশের নিরাপত্তা দিচ্ছি এবং মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি তারা যেন ফ্যাক্টরি খোলা রাখেন।

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি আরও বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর আইন প্রয়োগ করা হবে। গতকাল রাতেও আমরা এ ধরনের বিশৃঙ্খলাকারী কয়েকজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। পোশাকধারী পুলিশের পাশাপাশি আমাদের সিভিল পুলিশও মাঠে কাজ করছে।

এদিকে, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিস ফরিদা খানম বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির পাশে সরকার রয়েছে। কিন্তু শ্রমিকের নামে যারা অপপ্রচার চালাবে বা রাষ্ট্রের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে। কোনোভাবেই দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের জেলা প্রশাসন থেকে ৩০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তাই এখন আর আন্দোলন করার কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শ্রমিকদের যে চাওয়া ছিল, সেই অনুযায়ী মজুরি কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলে তারা মজুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। বর্তমান সরকার সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করে পথ চলেছে।তিনি আরও বলেন, মজুরি কমিশন গঠনের পর শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছেন এবং পরিবেশ অত্যন্ত শান্ত রয়েছে। তবে তৃতীয় একটি পক্ষ, যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং ফ্যাসিবাদীদের দোসর, তারা সুযোগ নিতে চেয়েছিল। কিন্তু প্রশাসন ও জনগণ সজাগ রয়েছে, তারা কোনোভাবেই সফল হতে পারবে না।এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি বোর্ড তার কার্যক্রম পরিচালনা করছে। এখন যে আন্দোলন, সেটি আর সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়। কিছু অস্থিতিশীল সৃষ্টিকারী মহল বিভিন্ন অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা পুলিশের পক্ষ থেকে কাজের পরিবেশের নিরাপত্তা দিচ্ছি এবং মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি তারা যেন ফ্যাক্টরি খোলা রাখেন।বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি আরও বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর আইন প্রয়োগ করা হবে। গতকাল রাতেও আমরা এ ধরনের বিশৃঙ্খলাকারী কয়েকজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। পোশাকধারী পুলিশের পাশাপাশি আমাদের সিভিল পুলিশও মাঠে কাজ করছে।এদিকে, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিস ফরিদা খানম বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির পাশে সরকার রয়েছে। কিন্তু শ্রমিকের নামে যারা অপপ্রচার চালাবে বা রাষ্ট্রের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান থাকবে। কোনোভাবেই দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের জেলা প্রশাসন থেকে ৩০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু
0:00 0:00
1.0x