জনতার অনলাইন প্রেস ক্লাব

১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস, পর্যায়ক্রমে অন্য অবৈধ ভাটায়ও অভিযান চালানোর ঘোষণা

কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অবস্থিত ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে ১২০ ফুট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ চিমনি ও ইট পোড়ানোর চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অবস্থিত ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট পোড়ানোর চুলা ভেঙে ফেলা হয়।অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে ১২০ ফুট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
0:00 0:00
1.0x