জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা

কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা
সড়ক ও সুরমা সুপার মাঠের ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়ায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কের উপর থেকে বাস সরিয়ে নিজস্ব মাঠে পার্কিং শুরু করেছে সুরমা-সুপার বাস মালিক সমিতি। এতে যানজট নিরসন হয়েছে এবং স্বস্তি ফিরেছে যাত্রী ও পথচারীদের মাঝে।

সুরমা-সুপার বাসের মালিকপক্ষ জানান, আগে হাজীগঞ্জ থেকে কচুয়া হয়ে ঢাকায় তাদের বাস চলাচল করতো। কিছুদিন ভালোভাবে চলার পর আল-আরাফা এক্সপ্রেসের সঙ্গে একটি জটিলতা সৃষ্টি হওয়ায় হাজীগঞ্জ থেকে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে কচুয়ার পূর্ব কালোচোঁ থেকে কচুয়া হয়ে ঢাকায় বাসগুলো চলাচল করতো।

তখন তাৎক্ষণিকভাবে কোনো মাঠ না পাওয়ায় নিরুপায় হয়ে হাজীগঞ্জ সড়কের উপরেই বাসগুলো পার্কিং করে যাত্রী নিতে হতো। এতে পথচারী ও চালকদের অভিযোগ ছিল এবং হালকা যানজটের সৃষ্টি হতো। বিষয়টি অনুধাবন করে এখন মালিকপক্ষ স্থায়ীভাবে একটি মাঠ ভাড়া নিয়েছে।

মালিকপক্ষ আরও জানান, এখন থেকে সড়কের উপর আর কোনো বাস থাকবে না। নতুন নেওয়া মাঠে যাত্রী ও স্টাফদের জন্য বাথরুম ও গোসলখানার ব্যবস্থা করা হবে। সড়কের উপর বাস রাখার কারণে সড়কের পাশের মাঠির কিছু ক্ষতি হয়েছিল, সেগুলো ইট-কণা ও বালু দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগে সড়কের উপর সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকলেও এখন আর সেই চিত্র নেই। সব বাসই মাঠের ভেতরে সুশৃঙ্খলভাবে পার্কিং করা রয়েছে। স্থানীয় ও পথচারী চালকরা জানান, এতে ভোগান্তি অনেকটাই কমেছে এবং যাত্রীদের জন্য সুবিধা হয়েছে।

সুরমা-সুপার এর নিয়মিত যাত্রীরা বলেন, আগে সড়কের উপর থেকে বাসে উঠতে ভোগান্তি পোহাতে হতো। এখন নির্ধারিত কাউন্টার ও মাঠ হওয়াতে অনেকটা স্বস্তি পেয়েছি। ভাড়াও সরকারি চার্ট অনুযায়ী নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সুরমা বাস শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন বলেন, "আসলে আমরা নিরুপায় হয়ে বাসগুলো সড়কের উপরে রাখতে বাধ্য হয়েছিলাম। এখন মালিক-শ্রমিক পক্ষ মিলে মাঠ নেওয়ায় যানজট নিরসন হবে এবং ভোগান্তিও কমবে। যেসব স্টাফদের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল, তাদের বহিষ্কার করা হয়েছে।"

সরেজমিনে আরও দেখা যায়, সুরমা-সুপার কালোচোঁ বাস কাউন্টার ও মাঠের পাশেই যাত্রীদের চলাচলের জন্য অটো-রিকশা, সিএনজি সহ প্রয়োজনীয় লোকাল যানবাহন রয়েছে। কচুয়ার পূর্ব কালোচোঁ ব্রেডফিল্ডের পশ্চিম পাশে এই মাঠটি নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, সুরমা-সুপার মালিক সমিতির এই উদ্যোগটি একটি প্রশংসনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কের উপর থেকে বাস সরিয়ে নিজস্ব মাঠে পার্কিং শুরু করেছে সুরমা-সুপার বাস মালিক সমিতি। এতে যানজট নিরসন হয়েছে এবং স্বস্তি ফিরেছে যাত্রী ও পথচারীদের মাঝে।সুরমা-সুপার বাসের মালিকপক্ষ জানান, আগে হাজীগঞ্জ থেকে কচুয়া হয়ে ঢাকায় তাদের বাস চলাচল করতো। কিছুদিন ভালোভাবে চলার পর আল-আরাফা এক্সপ্রেসের সঙ্গে একটি জটিলতা সৃষ্টি হওয়ায় হাজীগঞ্জ থেকে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে কচুয়ার পূর্ব কালোচোঁ থেকে কচুয়া হয়ে ঢাকায় বাসগুলো চলাচল করতো।তখন তাৎক্ষণিকভাবে কোনো মাঠ না পাওয়ায় নিরুপায় হয়ে হাজীগঞ্জ সড়কের উপরেই বাসগুলো পার্কিং করে যাত্রী নিতে হতো। এতে পথচারী ও চালকদের অভিযোগ ছিল এবং হালকা যানজটের সৃষ্টি হতো। বিষয়টি অনুধাবন করে এখন মালিকপক্ষ স্থায়ীভাবে একটি মাঠ ভাড়া নিয়েছে।মালিকপক্ষ আরও জানান, এখন থেকে সড়কের উপর আর কোনো বাস থাকবে না। নতুন নেওয়া মাঠে যাত্রী ও স্টাফদের জন্য বাথরুম ও গোসলখানার ব্যবস্থা করা হবে। সড়কের উপর বাস রাখার কারণে সড়কের পাশের মাঠির কিছু ক্ষতি হয়েছিল, সেগুলো ইট-কণা ও বালু দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, আগে সড়কের উপর সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকলেও এখন আর সেই চিত্র নেই। সব বাসই মাঠের ভেতরে সুশৃঙ্খলভাবে পার্কিং করা রয়েছে। স্থানীয় ও পথচারী চালকরা জানান, এতে ভোগান্তি অনেকটাই কমেছে এবং যাত্রীদের জন্য সুবিধা হয়েছে।সুরমা-সুপার এর নিয়মিত যাত্রীরা বলেন, আগে সড়কের উপর থেকে বাসে উঠতে ভোগান্তি পোহাতে হতো। এখন নির্ধারিত কাউন্টার ও মাঠ হওয়াতে অনেকটা স্বস্তি পেয়েছি। ভাড়াও সরকারি চার্ট অনুযায়ী নেওয়া হচ্ছে।এ বিষয়ে সুরমা বাস শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন বলেন, "আসলে আমরা নিরুপায় হয়ে বাসগুলো সড়কের উপরে রাখতে বাধ্য হয়েছিলাম। এখন মালিক-শ্রমিক পক্ষ মিলে মাঠ নেওয়ায় যানজট নিরসন হবে এবং ভোগান্তিও কমবে। যেসব স্টাফদের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল, তাদের বহিষ্কার করা হয়েছে।"সরেজমিনে আরও দেখা যায়, সুরমা-সুপার কালোচোঁ বাস কাউন্টার ও মাঠের পাশেই যাত্রীদের চলাচলের জন্য অটো-রিকশা, সিএনজি সহ প্রয়োজনীয় লোকাল যানবাহন রয়েছে। কচুয়ার পূর্ব কালোচোঁ ব্রেডফিল্ডের পশ্চিম পাশে এই মাঠটি নেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, সুরমা-সুপার মালিক সমিতির এই উদ্যোগটি একটি প্রশংসনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা
0:00 0:00
1.0x