জনতার অনলাইন প্রেস ক্লাব

আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি উদযাপন, ৬ষ্ঠ বছরে পদার্পন

আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি উদযাপন, ৬ষ্ঠ বছরে পদার্পন

আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আউচ সংবাদ’-এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৯টায় আউচ সংবাদ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক এফ এম আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, আউচ সংবাদের প্রধান সম্পাদক ফাইজুল হক গোলাপ, আজকের পত্রিকার প্রতিনিধি সাজন আহমেদ পাপন, যুগযুগান্তরের প্রতিনিধি ফায়জুল কবির, দিন প্রতিদিনের প্রতিনিধি হানিফ, বিশ্ব মানচিত্রের প্রতিনিধি মাসুদ মিয়া, হাকীম রফিকুল ইসলাম, বাপ্পী, মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা আউচ সংবাদের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পোর্টালটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আগামী দিনে এসব ক্ষেত্রে আউচ সংবাদ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের আস্থা অর্জন ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে আউচ সংবাদ। আগামীতেও পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে পোর্টালটির পথচলা আরও সমৃদ্ধ হবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি উদযাপন, ৬ষ্ঠ বছরে পদার্পন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘আউচ সংবাদ’-এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ৯টায় আউচ সংবাদ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক এফ এম আব্বাস উদ্দিন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, আউচ সংবাদের প্রধান সম্পাদক ফাইজুল হক গোলাপ, আজকের পত্রিকার প্রতিনিধি সাজন আহমেদ পাপন, যুগযুগান্তরের প্রতিনিধি ফায়জুল কবির, দিন প্রতিদিনের প্রতিনিধি হানিফ, বিশ্ব মানচিত্রের প্রতিনিধি মাসুদ মিয়া, হাকীম রফিকুল ইসলাম, বাপ্পী, মাসুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অতিথিরা আউচ সংবাদের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পোর্টালটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আগামী দিনে এসব ক্ষেত্রে আউচ সংবাদ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকদের আস্থা অর্জন ও জনমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে আউচ সংবাদ। আগামীতেও পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে পোর্টালটির পথচলা আরও সমৃদ্ধ হবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আউচ সংবাদের ৫ম বর্ষপূর্তি উদযাপন, ৬ষ্ঠ বছরে পদার্পন
0:00 0:00
1.0x