জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

নগরীর ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণে উপকৃত হবেন দরিদ্র রোগীরা: প্রশাসক

নগরীর ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণে উপকৃত হবেন দরিদ্র রোগীরা: প্রশাসক

চট্টগ্রাম: নগরীর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে চসিকের জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধসামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ওষুধ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "চসিকের অধীনে বর্তমানে ২০টি দাতব্য চিকিৎসালয়, ৩২টি আরবান হেলথ ক্লিনিক এবং মাতৃসদন ও হাসপাতালসহ মোট ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

তিনি বলেন, Direct Relief-এর সহযোগিতায় পাওয়া ওষুধগুলো পর্যায়ক্রমে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিতরণ করা হবে। এর ফলে নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

ওষুধগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত উন্নতমানের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে সরবরাহ করা হবে। এটি চট্টগ্রামবাসীর জন্য একটি ভালো সুযোগ। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে," বলেন প্রশাসক।

তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং Direct Relief-কে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালটি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে তাদের ভূমিকা প্রশংসনীয়। হাসপাতালের উন্নয়নে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বলেন, এ ধরনের সহযোগিতা নগরীর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, বর্তমানে প্রদান করা ওষুধ প্রাথমিক চালান। সামনে আরও বড় চালান আসছে, যা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর ও মো. আবুল হাশেম, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আজীবন সদস্য বেগম ফাতেমা বাদশাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নগরীর ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণে উপকৃত হবেন দরিদ্র রোগীরা: প্রশাসক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রাম: নগরীর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে চসিকের জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধসামগ্রী প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ওষুধ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "চসিকের অধীনে বর্তমানে ২০টি দাতব্য চিকিৎসালয়, ৩২টি আরবান হেলথ ক্লিনিক এবং মাতৃসদন ও হাসপাতালসহ মোট ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।তিনি বলেন, Direct Relief-এর সহযোগিতায় পাওয়া ওষুধগুলো পর্যায়ক্রমে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিতরণ করা হবে। এর ফলে নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।ওষুধগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত উন্নতমানের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে সরবরাহ করা হবে। এটি চট্টগ্রামবাসীর জন্য একটি ভালো সুযোগ। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে," বলেন প্রশাসক।তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং Direct Relief-কে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালটি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে তাদের ভূমিকা প্রশংসনীয়। হাসপাতালের উন্নয়নে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বলেন, এ ধরনের সহযোগিতা নগরীর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, বর্তমানে প্রদান করা ওষুধ প্রাথমিক চালান। সামনে আরও বড় চালান আসছে, যা পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া।এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর ও মো. আবুল হাশেম, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, আজীবন সদস্য বেগম ফাতেমা বাদশাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নগরীর ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণে উপকৃত হবেন দরিদ্র রোগীরা: প্রশাসক
0:00 0:00
1.0x