জনতার অনলাইন প্রেস ক্লাব

ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতা ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার।

ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতা  ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার।

ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতা

ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার

ভোলায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল । জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতায় ও কবি নজরুল হল ছাত্রদলের উদ্যোগে , শাখা ছাত্রদলের সি.যুগ্ম আহ্বায়ক তানবীর হোসেনের উপস্থিতিতে ভোলা সরকারি কলেজের ছাত্রাবাসে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ছাত্রাবাসের তত্বাবধায়ক (সহকারী অধ্যাপক) মো. এরশাদ এবং (প্রভাষক) মো. এমরান হোসেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকমণ্ডলী আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের মূল কাজই হলো জ্ঞান অর্জন করা এবং নিজেদের দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তোলা। প্রতিযোগিতামূলক এই যুগে বই পড়ার বিকল্প নেই। ছাত্রদলের এমন ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসব বই নিয়মিত অধ্যয়ন করে নিজেদের মেধা বিকশিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার স্বাক্ষর রাখবে।"

​এমন উদ্যোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। তাদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। চাকরির বাজারে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি এই সহায়ক বইগুলো তাদের বেশ কাজে দেবে বলে আমি আশা করি। ভোলার শিক্ষার্থীবান্ধব যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা ছাত্রদল সবসময় পাশে থাকবে।"

সমাপনী পর্বে কবি নজরুল ইসলাম ছাত্রাবাসের শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতা ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার।

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতাভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহারভোলায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল । জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতায় ও কবি নজরুল হল ছাত্রদলের উদ্যোগে , শাখা ছাত্রদলের সি.যুগ্ম আহ্বায়ক তানবীর হোসেনের উপস্থিতিতে ভোলা সরকারি কলেজের ছাত্রাবাসে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়েছে।বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ছাত্রাবাসের তত্বাবধায়ক (সহকারী অধ্যাপক) মো. এরশাদ এবং (প্রভাষক) মো. এমরান হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকমণ্ডলী আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের মূল কাজই হলো জ্ঞান অর্জন করা এবং নিজেদের দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তোলা। প্রতিযোগিতামূলক এই যুগে বই পড়ার বিকল্প নেই। ছাত্রদলের এমন ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসব বই নিয়মিত অধ্যয়ন করে নিজেদের মেধা বিকশিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার স্বাক্ষর রাখবে।"​এমন উদ্যোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। তাদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। চাকরির বাজারে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি এই সহায়ক বইগুলো তাদের বেশ কাজে দেবে বলে আমি আশা করি। ভোলার শিক্ষার্থীবান্ধব যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা ছাত্রদল সবসময় পাশে থাকবে।"সমাপনী পর্বে কবি নজরুল ইসলাম ছাত্রাবাসের শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ভোলা জেলা ছাত্রদলের সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতা ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার।
0:00 0:00
1.0x