৪নং চর মার্টিন ৩নং ওয়ার্ড এর উন্নয়নে কাজ করার কথা জানিয়ে ভোটারদের সমর্থন চাইলেন আব্দুজ জাহের।
লক্ষীপুর,জেলা,প্রতিনিধি: সাংবাদিক মোসলেহ উদ্দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং চর মার্টিন ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী আব্দুজ জাহের) স্থানীয় ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
আব্দুজ জাহের,, দাবি, চর মার্টিন ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা ও উন্নয়ন কার্যক্রম থেকে প্রত্যাশিতভাবে উপকৃত হননি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছর এবং পরবর্তী সময়সহ মোট প্রায় ১৮ বছর ধরে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি
স্থানীয় ভোটারদের উদ্দেশে আব্দুজ জাহের) বলেন, নির্বাচিত হলে তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে তিনি অগ্রাধিকার দিতে চান।
।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত