জনতার অনলাইন প্রেস ক্লাব

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে নিহতদের স্বজন ও আহতদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য জয়নাল আবদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে নিহতদের স্বজন ও আহতদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য জয়নাল আবদিন; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ফেনীতে ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১টি পরিবারের মধ্যে ১ কোটি ৫৫ লাখ টাকা, গুরুতর আহত ৩টি পরিবারের মধ্যে ৯ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের মধ্যে ২ লাখ টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে ৩৬টি পরিবারের হাতে ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও দুর্ঘটনায় আহত পরিবারগুলোর জন্য এ আর্থিক সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তাবিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে নিহতদের স্বজন ও আহতদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য জয়নাল আবদিন; অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ফেনীতে ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১টি পরিবারের মধ্যে ১ কোটি ৫৫ লাখ টাকা, গুরুতর আহত ৩টি পরিবারের মধ্যে ৯ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের মধ্যে ২ লাখ টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে ৩৬টি পরিবারের হাতে ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও দুর্ঘটনায় আহত পরিবারগুলোর জন্য এ আর্থিক সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা
0:00 0:00
1.0x