জনতার অনলাইন প্রেস ক্লাব

নড়াইলে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইলে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই এবং তার ছেলেরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাসানুর শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের ছত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে হাসানুর শেখ বাড়ির পাশে সুপারি গাছে পানি দিতে যায়। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ তার জমিতে ছায়া পড়বে জানান। আরও বলেন, সুপারি গাছ কেন লাগিয়েছে জিজ্ঞেস করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখে ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে জখম ও গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নড়াইলে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই এবং তার ছেলেরা।বুধবার (৪ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাসানুর শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের ছত্তার শেখের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে হাসানুর শেখ বাড়ির পাশে সুপারি গাছে পানি দিতে যায়। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ তার জমিতে ছায়া পড়বে জানান। আরও বলেন, সুপারি গাছ কেন লাগিয়েছে জিজ্ঞেস করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখে ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে জখম ও গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নড়াইলে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
0:00 0:00
1.0x