জনতার অনলাইন প্রেস ক্লাব

তালতলীতে বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তালতলীতে বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দলীয় সিদ্ধান্ত প্রত্যাহার করে মোস্তাকের সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তালতলী মাছবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসলাম আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম মাতুব্বর, মো. জাহাঙ্গীর ঘরামি ও মো. হাসান প্যাদা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবির হাওলাদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইকবাল মীর প্রমূখ ।

বক্তারা বলেন, মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁর দলীয় সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকের সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। চিঠিতে দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে মোস্তাকের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদ ও অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁরা বিক্ষোভ মিছিল করে দলীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


তালতলীতে বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দলীয় সিদ্ধান্ত প্রত্যাহার করে মোস্তাকের সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তালতলী মাছবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাসাস সভাপতি ইমরান হোসেন ফোরকান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসলাম আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম মাতুব্বর, মো. জাহাঙ্গীর ঘরামি ও মো. হাসান প্যাদা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবির হাওলাদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইকবাল মীর প্রমূখ ।বক্তারা বলেন, মিয়া মো. মুস্তাফিজুর রহমান মোস্তাকের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ ও মর্মাহত। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁর দলীয় সদস্য পদ পুনর্বহালের দাবি জানান।দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকের সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। চিঠিতে দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।এদিকে মোস্তাকের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদ ও অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁরা বিক্ষোভ মিছিল করে দলীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তালতলীতে বিএনপি নেতার সদস্য পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x