জনতার অনলাইন প্রেস ক্লাব

নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিকদের

নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিকদের
নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিকদের

গাজীপুরে  চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাতে আসা তৌসিফ নামের এক তরুণের ওপর স্থানীয় যুবদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায়  মৃত্যুর ঘটনায় শ্রমিকরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।

আমরা এই তথ্য পেয়েছি যে,গত সোমবার (২ নভেম্বর) গাজীপুরের বাংলাবাজারে নোমান টেরিটোরি লিমিটেডের সামনে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা জড়ো হয়েছিল। সেখানে যুবদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করতে গেলে তার ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে 'ভিডিও কেন করছো' বলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।বিএনপির নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় গাজীপুরের সিং জিং জাপান হাসপাতালে ICU তে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ICU তে মারা যান।

শ্রমিকরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।একজন শ্রমিকবান্ধব তরুণকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনো রাজনীতি হতে পারে না, এটা সন্ত্রাস। যারা শ্রমিকের রক্তে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে শ্রমিকদের লড়াই চলবে।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মেধাবী সন্তান তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের SSC ২০২৩ ব্যাচের ছাত্র ছিলেন।বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ৫ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় থেকে লায়লা স্টাইল গার্মেন্টসে চাকরি করতেন। 

শ্রমিকদের দাবি অত্যন্ত স্পষ্ট 👎

১. তৌসিফ হত্যায় জড়িত যুবদলের সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

আমরা নিহত তৌসিফের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।শহীদ তৌসিফের রক্ত বৃথা যাবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিকদের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
গাজীপুরে  চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাতে আসা তৌসিফ নামের এক তরুণের ওপর স্থানীয় যুবদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায়  মৃত্যুর ঘটনায় শ্রমিকরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।আমরা এই তথ্য পেয়েছি যে,গত সোমবার (২ নভেম্বর) গাজীপুরের বাংলাবাজারে নোমান টেরিটোরি লিমিটেডের সামনে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা জড়ো হয়েছিল। সেখানে যুবদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করতে গেলে তার ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে 'ভিডিও কেন করছো' বলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।বিএনপির নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় গাজীপুরের সিং জিং জাপান হাসপাতালে ICU তে ভর্তি করা হয়।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ICU তে মারা যান।শ্রমিকরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।একজন শ্রমিকবান্ধব তরুণকে এভাবে পিটিয়ে হত্যা করা কোনো রাজনীতি হতে পারে না, এটা সন্ত্রাস। যারা শ্রমিকের রক্তে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে শ্রমিকদের লড়াই চলবে।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মেধাবী সন্তান তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের SSC ২০২৩ ব্যাচের ছাত্র ছিলেন।বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ৫ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় থেকে লায়লা স্টাইল গার্মেন্টসে চাকরি করতেন। শ্রমিকদের দাবি অত্যন্ত স্পষ্ট 👎১. তৌসিফ হত্যায় জড়িত যুবদলের সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।২. নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।আমরা নিহত তৌসিফের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।শহীদ তৌসিফের রক্ত বৃথা যাবে না।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নিহত তৌসিফের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে শ্রমিকদের
0:00 0:00
1.0x