জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মণিরামপুরে প্রস্তুতি
ফারুক, উপজেলা প্রতিনিধি,মনিরামপুর (যশোর)
যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে যশোরের মণিরামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত