মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী
ডিমলায় ১০ ইউনিয়নের গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ শুরু
নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) দের কর্মদক্ষতা ও শৃঙ্খলা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ চলবে ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা এবং শৃঙ্খলা বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করছেন। এ সময় ১০ ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজক: উপজেলা প্রশাসন, ডিমলা, নীলফামারী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত