জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মাধবদীতে একটি প্রিন্টিং ও ডাইং কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নরসিংদীর মাধবদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক

​নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং (ডাইং) কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ করেই কারখানার বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কারkaখনাটিতে কাজ করা শ্রমিকরা গুরুতর আহত ও দগ্ধ হন।

​দুর্ঘটনার পর দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​এ ঘটনায় কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নরসিংদীর মাধবদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
​নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং (ডাইং) কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ করেই কারখানার বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কারkaখনাটিতে কাজ করা শ্রমিকরা গুরুতর আহত ও দগ্ধ হন।​দুর্ঘটনার পর দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ​এ ঘটনায় কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব

0:00 0:00
1.0x