জনতার অনলাইন প্রেস ক্লাব

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পূর্ব ধলাই ও পশ্চিম ধলাইয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কালাইরাগ সূর্যোদয় ক্লাবের  ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে ড্র হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ খেলায় শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে উপজেলার তারকা খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।

খেলার প্রথমার্ধে পূর্ব ধলাই দলের খেলোয়াড় সাব্বিরের দেয়া গোলে দলটি এগিয়ে যায়। পরে পশ্চিম ধলাই দলের আনুর নৈপুণ্যপূর্ণ হেডে গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় খেলা শেষ হয়। সাবেক তারকা ফুটবলার জয়নাল আবেদীন মেম্বার রেফারির দায়িত্ব পালন করেন।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ভাটরাই উচ্ছ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জসীম উদ্দিন বণিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন এবং কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাদিউল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সমাজসেবী আসাদুল হক আসাদ, কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন, বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমদ রুহেল এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মঈন উদ্দিন মিলন।

বক্তারা বলেন, মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ সময় সবার সহযোগিতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণে সরকারি প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাড়ুয়া ইয়াং স্টারের সভাপতি মো. নিজাম উদ্দিন, কালীবাড়ি যুবসংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রজন মিয়া, ইউপি সদস্য কাজল সিংহ ও ডালিম, সাবেক তারকা ফুটবলার শৈবাল শাহরিয়ার সাজন, সুজন মাহমুদ এমরান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পূর্ব ধলাই ও পশ্চিম ধলাইয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কালাইরাগ সূর্যোদয় ক্লাবের  ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় ১-১ গোলে ড্র হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ খেলায় শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে উপজেলার তারকা খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।খেলার প্রথমার্ধে পূর্ব ধলাই দলের খেলোয়াড় সাব্বিরের দেয়া গোলে দলটি এগিয়ে যায়। পরে পশ্চিম ধলাই দলের আনুর নৈপুণ্যপূর্ণ হেডে গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় খেলা শেষ হয়। সাবেক তারকা ফুটবলার জয়নাল আবেদীন মেম্বার রেফারির দায়িত্ব পালন করেন।খেলায় ধারাভাষ্যকার হিসেবে ভাটরাই উচ্ছ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জসীম উদ্দিন বণিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন এবং কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।খেলা শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাদিউল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সমাজসেবী আসাদুল হক আসাদ, কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন, বালুচর নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি বাহার আহমদ রুহেল এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মঈন উদ্দিন মিলন।বক্তারা বলেন, মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ সময় সবার সহযোগিতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণে সরকারি প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাড়ুয়া ইয়াং স্টারের সভাপতি মো. নিজাম উদ্দিন, কালীবাড়ি যুবসংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রজন মিয়া, ইউপি সদস্য কাজল সিংহ ও ডালিম, সাবেক তারকা ফুটবলার শৈবাল শাহরিয়ার সাজন, সুজন মাহমুদ এমরান প্রমুখ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন।
0:00 0:00
1.0x