জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত, সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান,

কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত, সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান,
কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠানের ছবি চিত্র

চাঁদপুরের কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তাদের নিয়ে "উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা - ২০২৬" অনুষ্ঠিত হয়েছে। "স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ" এই স্লোগানকে সামনে রেখে বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু ইসহাকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ট্রেনিং-এ থাকার কারণে উপস্থিত হতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতাউল করিম, শাবিবর ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর মার্কেটিং ডিরেক্টর জনাব মো: জিয়াউল হোসাইন মৃধা, মেসার্স জননী এগ্রো ফার্মের জনাব মো: মনজুর হোসেন এবং বিসমিল্লাহ পোল্ট্রি খামারের জনাব মো: ফারুক হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মো: আনোয়ার হোসেন রাজ এবং উপস্থাপনায় ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম, ইমাম ও খতিব, কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন এবং নতুন উদ্যোক্তাদের সুখ-দুঃখের কথা শুনেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম স্যারের দাবি অনুযায়ী শুধু উনাকে ইসলামী বই উপহার দেওয়া হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট যারা পেয়েছেন:

১. জনাব আবু ইসহাক, উপজেলা সমাজসেবা অফিসার, কচুয়া, চাঁদপুর

২. সাংবাদিক আতাউল করিম, সভাপতি, কচুয়া প্রেসক্লাব

৩. জনাব মো: জিয়াউল হোসাইন মৃধা, মার্কেটিং ডিরেক্টর, শাবিবর ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস

৪. জনাব মো: মনজুর হোসেন, মেসার্স জননী এগ্রো ফার্ম

৫. জনাব মো: ফারুক হোসেন, বিসমিল্লাহ পোল্ট্রি খামার

৬. জনাব মো: ফারুক হোসেন, এ.টি এগ্রো ফার্ম

৭. জনাব মো: আবু সুফিয়ান, গাউছিয়া ভ্যারাইটিজ স্টোর এন্ড পার্টস

৮. মো: মাইনউদ্দিন, কম্পিউটার গার্ডেন এন্ড ট্রেনিং সেন্টার

৯. জনাব শরিফ গাজী, লাকি মাইক, ব্যাটারি এন্ড টায়ার হাউজ

১০. মোহাম্মদ হুসাইন জাকির, ডিভিশনাল ম্যানেজার, গ্রামীণ সৌর বিদ্যুৎ

১১. কচুয়া ক্রয়-বিক্রয় বার্তা বাজার / Kachua Buy Sell Barta Bazar

এছাড়া কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলামের পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যারা পেয়েছেন:

১. উদ্যোক্তা সালেহা আক্তার ইতি, Bake by Saleha

২. উদ্যোক্তা আব্দুর রহমান, জাহাঙ্গীর লাইভ বেকারি এন্ড সুইটস

৩. উদ্যোক্তা মুক্তার প্রধান, মৎস্য খামারি, মুক্তার প্রধান এন্টারপ্রাইজ

৪. উদ্যোক্তা মাওলানা মাজহারুল ইসলাম, কচুয়া পিঠা বাড়ি

৫. উদ্যোক্তা মাওলানা শাহীন, Farzana's Cake & Foods

৬. উদ্যোক্তা উত্তম সরকার, জননী অটো ট্রেডার্স

অনুষ্ঠানে বক্তারা বলেন, কচুয়ায় এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন করা হলো। সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য ট্রেনিং, লোন ও অনুদানের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক উদ্যোক্তাই সে খবর জানেন না। তাই সকল উদ্যোক্তাকে একত্রিত করে একটি সংগঠন তৈরি করা হবে। যার মাধ্যমে সরকারি সকল সুযোগ-সুবিধা, ট্রেনিং ও লোনের খবর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এছাড়া একজন উদ্যোক্তা বিপদে পড়লে সংগঠনের সবাই মিলে তাকে সহযোগিতা করবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে আর্থিক সহযোগিতা করা হবে। প্রতি বছর এই সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে কচুয়ার ৩০,টি প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত, সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান,

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তাদের নিয়ে "উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা - ২০২৬" অনুষ্ঠিত হয়েছে। "স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ" এই স্লোগানকে সামনে রেখে বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু ইসহাকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ট্রেনিং-এ থাকার কারণে উপস্থিত হতে পারেননি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতাউল করিম, শাবিবর ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর মার্কেটিং ডিরেক্টর জনাব মো: জিয়াউল হোসাইন মৃধা, মেসার্স জননী এগ্রো ফার্মের জনাব মো: মনজুর হোসেন এবং বিসমিল্লাহ পোল্ট্রি খামারের জনাব মো: ফারুক হোসেন।অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মো: আনোয়ার হোসেন রাজ এবং উপস্থাপনায় ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম, ইমাম ও খতিব, কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ।প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন এবং নতুন উদ্যোক্তাদের সুখ-দুঃখের কথা শুনেন।অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম স্যারের দাবি অনুযায়ী শুধু উনাকে ইসলামী বই উপহার দেওয়া হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট যারা পেয়েছেন:১. জনাব আবু ইসহাক, উপজেলা সমাজসেবা অফিসার, কচুয়া, চাঁদপুর২. সাংবাদিক আতাউল করিম, সভাপতি, কচুয়া প্রেসক্লাব৩. জনাব মো: জিয়াউল হোসাইন মৃধা, মার্কেটিং ডিরেক্টর, শাবিবর ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস৪. জনাব মো: মনজুর হোসেন, মেসার্স জননী এগ্রো ফার্ম৫. জনাব মো: ফারুক হোসেন, বিসমিল্লাহ পোল্ট্রি খামার৬. জনাব মো: ফারুক হোসেন, এ.টি এগ্রো ফার্ম৭. জনাব মো: আবু সুফিয়ান, গাউছিয়া ভ্যারাইটিজ স্টোর এন্ড পার্টস৮. মো: মাইনউদ্দিন, কম্পিউটার গার্ডেন এন্ড ট্রেনিং সেন্টার৯. জনাব শরিফ গাজী, লাকি মাইক, ব্যাটারি এন্ড টায়ার হাউজ১০. মোহাম্মদ হুসাইন জাকির, ডিভিশনাল ম্যানেজার, গ্রামীণ সৌর বিদ্যুৎ১১. কচুয়া ক্রয়-বিক্রয় বার্তা বাজার / Kachua Buy Sell Barta Bazarএছাড়া কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলামের পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যারা পেয়েছেন:১. উদ্যোক্তা সালেহা আক্তার ইতি, Bake by Saleha২. উদ্যোক্তা আব্দুর রহমান, জাহাঙ্গীর লাইভ বেকারি এন্ড সুইটস৩. উদ্যোক্তা মুক্তার প্রধান, মৎস্য খামারি, মুক্তার প্রধান এন্টারপ্রাইজ৪. উদ্যোক্তা মাওলানা মাজহারুল ইসলাম, কচুয়া পিঠা বাড়ি৫. উদ্যোক্তা মাওলানা শাহীন, Farzana's Cake & Foods৬. উদ্যোক্তা উত্তম সরকার, জননী অটো ট্রেডার্সঅনুষ্ঠানে বক্তারা বলেন, কচুয়ায় এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন করা হলো। সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য ট্রেনিং, লোন ও অনুদানের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক উদ্যোক্তাই সে খবর জানেন না। তাই সকল উদ্যোক্তাকে একত্রিত করে একটি সংগঠন তৈরি করা হবে। যার মাধ্যমে সরকারি সকল সুযোগ-সুবিধা, ট্রেনিং ও লোনের খবর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।এছাড়া একজন উদ্যোক্তা বিপদে পড়লে সংগঠনের সবাই মিলে তাকে সহযোগিতা করবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে আর্থিক সহযোগিতা করা হবে। প্রতি বছর এই সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে কচুয়ার ৩০,টি প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় সর্বপ্রথম উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত, সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান,
0:00 0:00
1.0x