চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদ্রাসার আলিম পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালে অনুষ্ঠিত আলিম কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা শতকরা ৯৮.৮৬ শতাংশ পাশের মাধ্যমে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
এবার মোট ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হন। এর মধ্যে *জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত মাদ্রাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭, ২০১৮ প্রতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকার কর্তৃক স্বীকৃতি ও গৌরব অর্জন করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ এমন সাফল্যে মহান আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং মাশায়েখে হযরাতে কেরাম, পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী-অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সবার প্রতি মোবারকবাদ জানান।
তিনি কৃতকার্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই সাফল্য ধরে রাখতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত