হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ( এমপি ১১,দিনাজপুর -৬)। জানা যায়, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের দিনাজপুর সফরের অংশ হিসেবে হিলির বড়ডাঙ্গাপাড়ায় মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেন তিনি। এসময় মরহুম আকরাম মন্ডলের পুত্র সাবেক মেয়র এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী তার পিতার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আগমনে আবেগাপ্লুত হয়ে পড়েন। সমাজকল্যাণমন্ত্রী সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর পিতা এবং হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও সমাজকল্যাণমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করে শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার ( ভূমি) মেহদী ইমাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম সহ হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মরহুম আকরাম মন্ডলের কবর জিয়ারত শেষে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ জাহিদ বিরামপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত