জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

কচুয়ায় প্রথমবার এইচএসসি ও আলিমের ফল নিয়ে পর্যালোচনা সভা, কলেজে পাশ ৩৯.৯৬ মাদ্রাসায় ৬৪.১৩

কচুয়ায় প্রথমবার এইচএসসি ও আলিমের ফল নিয়ে পর্যালোচনা সভা, কলেজে পাশ ৩৯.৯৬ মাদ্রাসায় ৬৪.১৩
কচুয়ায় প্রথমবার এইচএসসি ও আলিমের ফল নিয়ে পর্যালোচনা সভার ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়ায় প্রথমবারের মতো এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল নিয়ে পর্যালোচনা ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, এবার কচুয়ার ৯টি কলেজে গড় পাশের হার ৩৯.৯৬% এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী। অন্যদিকে ১৪টি মাদ্রাসায় পাশের হার ৬৪.১৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ মজুমদার।

সভায় বক্তব্য দেন আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান খান, এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, হাসিমপুর ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মো. ছগির আহমেদ, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, রহিমানগর কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল ও পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়ার আহমেদ।

এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য দেন নিশ্চিন্তপুর ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.এস.এম. ফখরুদ্দিন, আশরাফপুর গণিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ, পালাখাল ছালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক আনোয়ারী ও মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় ফলাফল বিপর্যয়ের কারণ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, শিক্ষক সংকট ও অভিভাবকদের সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আগামীতে কচুয়ায় শিক্ষার গুণগত মান বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও মতামত দেওয়া হয়।

সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় প্রথমবার এইচএসসি ও আলিমের ফল নিয়ে পর্যালোচনা সভা, কলেজে পাশ ৩৯.৯৬ মাদ্রাসায় ৬৪.১৩

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়ায় প্রথমবারের মতো এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল নিয়ে পর্যালোচনা ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।সভায় জানানো হয়, এবার কচুয়ার ৯টি কলেজে গড় পাশের হার ৩৯.৯৬% এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী। অন্যদিকে ১৪টি মাদ্রাসায় পাশের হার ৬৪.১৩% এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ মজুমদার।সভায় বক্তব্য দেন আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান খান, এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, হাসিমপুর ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মো. ছগির আহমেদ, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, রহিমানগর কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, নুরুল আজাদ কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল ও পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়ার আহমেদ।এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য দেন নিশ্চিন্তপুর ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ.এস.এম. ফখরুদ্দিন, আশরাফপুর গণিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ, পালাখাল ছালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক আনোয়ারী ও মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।সভায় ফলাফল বিপর্যয়ের কারণ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, শিক্ষক সংকট ও অভিভাবকদের সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আগামীতে কচুয়ায় শিক্ষার গুণগত মান বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও মতামত দেওয়া হয়।সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় প্রথমবার এইচএসসি ও আলিমের ফল নিয়ে পর্যালোচনা সভা, কলেজে পাশ ৩৯.৯৬ মাদ্রাসায় ৬৪.১৩
0:00 0:00
1.0x