চিরিরবন্দরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
“ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) চিরিরবন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ (ইছামতি)-এ উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ আফরোজ, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মমিনুল ইসলাম মমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ ঘটানো এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (ইছামতি), চিরিরবন্দর, দিনাজপুর।
তারিখ: ৫ নভেম্বর ২০২৬।
আয়োজনে: উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রচারে: চিরিরবন্দর সমাচার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত