জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

সিলেটের কৃতী সন্তানকে বিভিন্ন মহলের অভিনন্দন

সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর

 সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর
প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর

সিলেট প্রতিনিধি:সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব পদে পদায়ন পেয়েছেন। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে সিলেটের শিক্ষাঙ্গনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বিসিএস ২২তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সিলেটের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এমসি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি শিক্ষকতা ও একাডেমিক কার্যক্রমে অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। তাঁর নতুন এ পদায়ন শিক্ষা প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সিলেটের সন্তান হিসেবে শিক্ষা বোর্ডের সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর পদায়নকে স্থানীয় শিক্ষাঙ্গনের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন অনেকে।

নতুন দায়িত্বে প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীরের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ২২ তম বিসিএস ব্যাচ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
সিলেট প্রতিনিধি:সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব পদে পদায়ন পেয়েছেন। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে সিলেটের শিক্ষাঙ্গনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীর বিসিএস ২২তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সিলেটের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এমসি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি শিক্ষকতা ও একাডেমিক কার্যক্রমে অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। তাঁর নতুন এ পদায়ন শিক্ষা প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।সিলেটের সন্তান হিসেবে শিক্ষা বোর্ডের সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর পদায়নকে স্থানীয় শিক্ষাঙ্গনের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন অনেকে।নতুন দায়িত্বে প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবীরের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ২২ তম বিসিএস ব্যাচ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন পেলেন এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর
0:00 0:00
1.0x