জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর
সাদিকুল

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

​ কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঠপর্যায়ের ১৪০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

​নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট চারটি ব্যাচে ভাগ হয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

​মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (Maternal, Newborn, Child and Adolescent Health—MNCAH) সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কারিগরি দিক নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)-রা।

​প্রশিক্ষণের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক।

​এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রমজান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার নিতা ফ্লোরা দাস এবং এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার।

​অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল চালিকাশক্তি। তাই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও শানিত করা প্রয়োজন।

​প্রশিক্ষণে অংশ নেওয়া মাঠকর্মীরা জানান, এখানে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে পুরোপুরি প্রয়োগ করবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতকের যত্ন এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানে এই প্রশিক্ষণ তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে, যা তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর​ কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃমা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঠপর্যায়ের ১৪০ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।​নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট চারটি ব্যাচে ভাগ হয়ে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।​মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (Maternal, Newborn, Child and Adolescent Health—MNCAH) সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কারিগরি দিক নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ সহকারী (FWA)-রা।​প্রশিক্ষণের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক।​এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রমজান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার নিতা ফ্লোরা দাস এবং এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার।​অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মূল চালিকাশক্তি। তাই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও শানিত করা প্রয়োজন।​প্রশিক্ষণে অংশ নেওয়া মাঠকর্মীরা জানান, এখানে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে পুরোপুরি প্রয়োগ করবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতকের যত্ন এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানে এই প্রশিক্ষণ তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে, যা তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর
0:00 0:00
1.0x