পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারতীয় মদ ও গাঁজা জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে জয়ন্তীনগর, গুথুমা ও দেবপুর বিওপির অভিযান; জব্দকৃত মাদকের সিজার মূল্য ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর আওতাধীন জয়ন্তীনগর, গুথুমা ও দেবপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত