জনতার অনলাইন প্রেস ক্লাব

মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে

মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে

ইলিশের প্রজনন সুরক্ষায় ফেনী নদী ও মোহনায় ২২ দিনের মাছ ধরা নিষিদ্ধ

 ফেনী প্রতিনিধ

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির নির্দেশ

ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে ফেনী নদী ও এর মোহনায় সব ধরনের মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং যেকোনো ধরনের বিনিময়ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে।

সরকারি এ নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী ও মোহনা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি নদীতে নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের পোনা নিধন রোধে মৎস্য দপ্তরের নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ এবং স্থানীয় সচেতন মৎস্যজীবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ফেনী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে সরকারি এই বিধি-নিষেধ মেনে চলা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে মাছ আহরণ করলে তা ইলিশের প্রাকৃতিক উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতার আহ্বান: নদীতে যেকোনো অবৈধ জালের ব্যবহার, মাছের পোনা নিধন এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকল জেলে ও ব্যবসায়ীসহ স্থানীয় সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে প্রশাসন। মৎস্য দপ্তর আশা প্রকাশ করছে, নিয়মিত তদারকি ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফেনী নদীর বিপুল মৎস্যসম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
ইলিশের প্রজনন সুরক্ষায় ফেনী নদী ও মোহনায় ২২ দিনের মাছ ধরা নিষিদ্ধ ফেনী প্রতিনিধনিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির নির্দেশইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে ফেনী নদী ও এর মোহনায় সব ধরনের মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং যেকোনো ধরনের বিনিময়ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে।সরকারি এ নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী ও মোহনা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি নদীতে নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের পোনা নিধন রোধে মৎস্য দপ্তরের নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ এবং স্থানীয় সচেতন মৎস্যজীবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ফেনী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে সরকারি এই বিধি-নিষেধ মেনে চলা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে মাছ আহরণ করলে তা ইলিশের প্রাকৃতিক উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতার আহ্বান: নদীতে যেকোনো অবৈধ জালের ব্যবহার, মাছের পোনা নিধন এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকল জেলে ও ব্যবসায়ীসহ স্থানীয় সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে প্রশাসন। মৎস্য দপ্তর আশা প্রকাশ করছে, নিয়মিত তদারকি ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফেনী নদীর বিপুল মৎস্যসম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মৎস্য বিভাগ জানায়, এ নির্ধারিত ২২ দিন ফেনী নদী ও মোহনায় ইলিশসহ যেকোনো মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ, দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে
0:00 0:00
1.0x