(জহিরুল ইসলাম)
পুরান ঢাকায় এক ব্যক্তির প্রকাশ্যে মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ব্যক্তি নিজেকে সামাজিক মাধ্যমে "রাঘু দাদা" ও "মোহাম্মদ রনি" নামে পরিচিত বলে জানা গেছে। ভিডিওতে তাকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, যখন সারা দেশে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রশাসনের অভিযান চলছে, তখন এ ধরনের প্রকাশ্য ভিডিও যুব সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
এ বিষয়ে ওই ব্যক্তির দাবি, মদ্যপানের জন্য তার বৈধ লাইসেন্স/পারমিট রয়েছে। তবে লাইসেন্স থাকলেও প্রকাশ্যে মদ পান ও সামাজিক মাধ্যমে প্রচার করা যায় না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিও নির্ধারিত স্থানের বাইরে এবং প্রকাশ্যে মদ্যপান বা বহন করতে পারেন না। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত